আমরা অনেক সময় ভাবি hacking মানে কঠিন coding, tool, বা system break করা… কিন্তু আসল সত্যিটা একটু ভিন্ন 😌 সবচেয়ে সহজ target হলো মানুষ নিজেই।
Social Engineering হলো এমন একটা technique, যেখানে hacker system না — মানুষের mind কে target করে।
🔍 Social Engineering আসলে কি?
এটা এমন একটা পদ্ধতি যেখানে attacker কোনো hacking tool ব্যবহার না করেই তোমার বিশ্বাস, ভয় বা অসতর্কতা ব্যবহার করে sensitive তথ্য বের করে নেয়।
মানে, এখানে attack হয় technology তে না… তোমার decision এ।
💡 বাস্তব উদাহরণ
ধরো কেউ তোমাকে call দিলো— “আমি ব্যাংক থেকে বলছি, আপনার account verify করতে OTP দিন।”
তুমি যদি OTP দিয়ে দাও… তাহলে account তোমার, control তার 😔
⚙️ Social Engineering কিভাবে কাজ করে?
এটা পুরোটা psychological trick এর উপর ভিত্তি করে।
- ভয় দেখানো – “Account block হয়ে যাবে”
- বিশ্বাস তৈরি করা – অফিসার সেজে কথা বলা
- তাড়াহুড়া সৃষ্টি করা – “এখনই করতে হবে”
- লোভ দেখানো – free offer, prize ইত্যাদি
🔥 Social Engineering এর ধরন
1. Phishing
Fake website বা link দিয়ে login info নেওয়া।
2. Pretexting
Fake পরিচয় দিয়ে তথ্য বের করা।
3. Baiting
লোভ দেখিয়ে trap করা।
4. Quid Pro Quo
কিছু সুবিধা দেওয়ার নামে তথ্য নেওয়া।
⚠️ কেন এটা এত ভয়ংকর?
- কোনো hacking skill লাগে না
- মানুষ সহজে বিশ্বাস করে ফেলে
- Detect করা কঠিন
🛡️ কিভাবে নিরাপদ থাকবেন?
- কখনো OTP, password কাউকে দিবেন না
- Unknown link এ ক্লিক করবেন না
- যে কেউ call দিলেই বিশ্বাস করবেন না
- Urgent চাপ দিলে extra সতর্ক হোন
🧠 শেষ কথা
Social Engineering আমাদের একটা জিনিস শেখায় — smart হওয়া মানেই secure থাকা।
Technology যতই strong হোক… একটা ভুল decision সব শেষ করে দিতে পারে।
তাই সচেতন থাকো, ঠান্ডা মাথায় চিন্তা করো… কারণ hacking অনেক সময় keyboard দিয়ে না, mind দিয়েই হয় 😌
